মন্নুজান সুফিয়ানসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৯:৪৭আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৯:৪৭

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম অধিদফতরের সাবেক পরিচালক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, মামলার তথ্য অনুযায়ী সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেন। তিনি নিজে লাভবান হয়ে অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশপ্রাপ্ত গ্রেডেশন তালিকার ৩ নম্বর ক্রমিকের শামীমা সুলতানা বারীকে কোনও কারণ ছাড়াই বাদ দেন। তার বদলে ডিপিসি কমিটির সুপারিশ ছাড়াই গ্রেডেশন তালিকার ১৬ নম্বর ক্রমিকের মিজানুর রহমানকে পদোন্নতি দেন। এ অভিযোগে দুদক কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করলে দুদক তাকেই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়।

তদন্ত শেষে বেগম মন্নুজান সুফিয়ান এবং মো. মিজানুর রহমানের বিরুদ্ধে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করলে কমিশন চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে