আপনি কখনও দেশে চিকিৎসা নিয়েছেন?, সালমান এফ রহমানকে বিচারকের প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ০৪:৫২আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৪:৫২

আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন আদালতে সালমান এফ রহমানের উদ্দেশ্য বিচারক বলেন, আপনি কখনও দেশে চিকিৎসা নিয়েছেন? সালমান এফ রহমান মাথা নেড়ে হ্যাঁ-সূচক উত্তর দেন।

সোমবার (২১ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ প্রশ্ন করেন। এদিন দুপুর সাড়ে ১১টায় তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর কাঠগড়ায় থাকাকালীন শুনানির আগে একজন আইনজীবী অন্য একটি মামলায় ভুল চিকিৎসার বিষয়ে পিটিশন দাখিল করে শুনানি শেষ করলে বিচারক বলেন, এই দেশের মানুষ এখনও সুচিকিৎসা পায় না। যারা ধনী তারা বিদেশ যায়। আর গরিবরা চিকিৎসার অভাবে ভুগে।

পরে কাঠগড়ায় বসা সালমান এফ রহমানের দিকে বিচারক তাকিয়ে বলেন, এই যে আমাদের মাঝে আছেন সালমান এফ রহমান। আপনি কখনও দেশে চিকিৎসা নিয়েছেন? সালমান এফ রহমান মাথা নেড়ে হ্যাঁ-সূচক উত্তর দেন। বিচারক বলেন, করেননি। করলে এই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতেন। অধিকাংশই যেত পাশের দেশ ভারতে চিকিৎসা করাতে। যা এখন মনে হয় বন্ধ। পাশের দেশ যদি নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে পারে, আমরা কেন পারলাম না?

পরে বিচারক বলেন, একজন সরকারি কর্মচারীকে বিচারের দায়িত্ব দিলে কি মানুষ ন্যায়বিচার পাবে? অবৈধ আইনের পক্ষে আপনারা অনেকেই সাফাই গেয়েছেন। এসব প্রশ্নের কোনও জবাব দেননি সালমান এফ রহমান।

বিচারক আরও বলেন, জনগণের টাকায় যেসব অফিস বানানো হয়েছে, সেখানে তাদের তো প্রবেশের কোনও সুযোগ নেই। বিচারব্যবস্থাকে মানুষের কল্যাণে নেওয়ার জন্য কেউ কাজ করেনি।

পরে সাড়ে বারোটার দিকে তাকে গ্রেফতার দেখানো বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। পরে বেলা একটার দিকে তাকে এজলাস থেকে নামিয়ে প্রিজন ভ্যানে করে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের