মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ঢাবি সাদা দলের শোক বার্তা

ঢাবি প্রতিনিধি  
২২ জুলাই ২০২৫, ১৫:১৩আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৫:১৩

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু ও আহতের ঘটনায় শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। 

সোমবার (২১ জুলাই) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. আব্দুস সালাম এবং প্রফেসর ড. আবুল কালাম সরকার এক যৌথ শোকবার্তায় বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেকেই নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি।

এতে উল্লেখ করা হয়, উক্ত ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

ঢাবি সাদা দলের নেতারা বলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে আহ্বান জানান তারা।

/এমকেএইচ/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
শিউলি আজিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশের অনুশীলন বাতিল
ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক অনীক দত্ত’র মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম