হেফাজতে নির্যাতনের পর হত্যা

পুলিশের মিরপুর বিভাগের ডিসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ১৪:৫৪আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৪:৫৪

পুলিশি হেফাজতে নির্যাতনের পর আসিফ শিকদার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে পুলিশের মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকসুদুর রহমান, শাহআলী থানার ওসি শরিফুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলা করেন নিহতের মা স্বপ্না বেগম। আদালত মামলাটি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দেন।

অন্য আসামিরা হলেন— ওসি (তদন্ত) মতিউর রহমান, দারুস সালাম থানার এসি এমদাদুল হক, দারুস সালাম জোনের এডিসি জাকারিয়া, মেজর মুদাব্বির, ক্যাপ্টেন তাম্মাম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেনিন, ফর্মা খলিল, সিএনজি ফরিদ।

বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই মধ্য রাতের পর শাহ আলী থানার ওসির পরিচয় দিয়ে জোর করে ঘরে প্রবেশ করে। রাত ২টার দিকে পুলিশ, আর্মি, র্যাবসহ যৌথ বাহিনীর  ২৫ থেকে ৩০ জন সদস্য পুরো ঘর তছনছ করে। বাদীনির ছেলে আসিফ শিকদার কারণ জানতে চাইলে তাকে চড়, থাপ্পড়সহ অমানুষিক নির্যাতন করে হাত কড়া পরিয়ে থানায় নিয়ে যায়। পরে ফজরের সময় খবর পান– আসিফের ব্যবহৃত কাপড় পায়খানা, প্রস্রাবে নষ্ট হয়ে গেছে। তার জন্য নতুন কাপড় প্রয়োজন। বাদী তার ছেলের সঙ্গে দেখা করতে চাইলে, তাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে সকাল ১১টায় শুনতে পান,  নির্যাতনের মুখে তার ছেলে মারা গেছে।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী