বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মির যৌথ মহড়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৫, ১৯:৩৬আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৯:৩৬

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইউএসএআরপিএসি) যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫’ শুরু হয়েছে। সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেড প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। শুক্রবার (২৫ জুলাই)  বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল মেজর জেনারেল অ্যাসকট এ. উইন্টার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় দিনব্যাপী এই  মহড়া চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। অনুশীলনটি বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড এবং যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

মহড়ায় অংশ নেওয়া দুই দেশের সেনা কর্মকর্তারা

অনুশীলনে যুক্তরাষ্ট্রের নেভাডা ন্যাশনাল গার্ডের ৬৬ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের ১০০ জন সদস্য অংশ নিচ্ছেন। মহড়াটির মূল উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা, যৌথ অভিযানে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন ও মানবিক সহায়তায় পারস্পরিক দক্ষতা আদান-প্রদান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সেনাবাহিনী এয়ার ডিফেন্স পরিদফতরের পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক এবং প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনুশীলন অংশগ্রহণকারী সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।

/ইউএস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম