মিরপুরে ‘শোহদায়ে কারবালা’ মাহফিল অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৫, ২০:৫৩আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০:৫৩

আহলে বাইতের রাসুল (সা.) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী বোগদাদী (র.) এর মাজার প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়। 

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’র নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ঢাকায় বাইত উল আসফিয়া মাইজভাণ্ডারী খানকাহ শরিফ’র ব্যবস্থাপনায় ‘শোহদায়ে কারবালা মাহফিল’ হয়। 

আহলে বাইতের রাসুল (সা.) স্মরণে শোহদায়ে কারবালা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল মো. তাছবীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মারজানুর রহমান। 

‘মাহফিলে শাহাদাতে কারবালার আধ্যাত্মিক, সামাজিক এবং রাজনৈতিক শিক্ষা’ বিষয়ের উপর আলোচনা করেন ঢাকার শান্তিপুর জামে মসজিদের খতিব সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী।

‘বর্তমান প্রজন্মের মাঝে সাম্য-ন্যায়বিচার ও দয়াগুণ প্রতিষ্ঠায় শাহাদাতে কারবালার গুরুত্ব’- বিষয়ের উপর আলোচনা করেন চট্টগ্রামের বোয়ালখালী গোমদন্দী দরবার শরিফের মাওলানা সৈয়দ আহমদুল হক। 

‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর কর্মকাণ্ড ও গাউছিয়া হক মঞ্জিল’ প্রসঙ্গে আলোচনা করেন চট্টগ্রামের মাদ্রাসা এ গাউছুল আযম মাইজভাণ্ডারীর প্রভাষক মাওলানা মুজিবুল হক।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি