কারফিউ ভেঙে নারীদের সমাবেশের স্মরণে শাহবাগে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ২০:১১আপডেট : ২৮ জুলাই ২০২৫, ২০:১১

২০২৪ সালের ২৭ জুলাই কারফিউ ভেঙে বাম প্রগতিশীল নারী সংগঠন, স্বতন্ত্র অধিকারকর্মী এবং নারী শিক্ষার্থীরা মিলে ‘হামার বেটাক মারলু ক্যানে’ শীর্ষক একটি সমাবেশের আয়োজন করেছিলেন রাজধানীর পল্টন মোড়ে। কারফিউ ভেঙে নারীদের সেই সমাবেশের স্মরণে তিন দফা দাবিতে সমাবেশ করেছে নারীরা।

সোমবার (২৮ জুলাই) বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করেন নারীরা।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে– দুই মাস ধরে আন্দোলনরত তথ্য আপাদের চাকরি রাজস্বভুক্ত করা; নিম্ন আদালতে কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের আদেশ বাতিল করে পুনঃতদন্ত ও চিহ্নিত অপহরণকারী লে.ফেরদৌস গংদের বিচারের আওতায় আনা; পাহাড় ও সমতলে নারীর ওপর ধর্ষণ, নিপীড়ন ও মবসন্ত্রাসের বিচার করতে হবে এবং কারাগারে আটক করা সব বমের অবিলম্বে মুক্তি দেওয়া।

সমাবেশে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে বিভিন্ন শ্রেণির নারীরা বিভিন্নভাবে নিপীড়নের শিকার হয়েছে। গত বছরের ২৭ জুলাই কারফিউ ভেঙে নারীদের মিছিলের যে উত্তাপ ছড়িয়ে পড়েছিল সেই উত্তাপকে আবারও অনুভব করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই সরকার অভ্যুত্থানের সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর আমরা ভেবেছিলাম, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা জীবন দিয়েছে তারা বোধহয় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু আজকে এক বছর পরে এসে আমাদের বলতে হচ্ছে, বিগত ফ্যাসিস্ট সরকার যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডগুলো আমরা আবারও দেখতে পাচ্ছি।

তিনি বলেন, এখন বাংলাদেশে ধর্মের নামে নারী নির্যাতন হচ্ছে। ধর্মের নামে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে। এগুলো আমরা বিগত সরকারের মধ্যেও দেখেছি, তার আগের সরকারের মধ্যেও দেখেছি। তাহলে আপনারা যে গণ-অভ্যুত্থানের সরকার আপনাদের তত্ত্বাবধানে পরিচালিত এই রাষ্ট্রেও একই ঘটনা ঘটছে।

সমাবেশে সংহতি জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট দীপাবলি বলেন, আওয়ামী লীগের আমলে যে পরিমাণ ধর্ষণ নারী নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, আমরা ভেবেছিলাম তার অবসান হবে কিন্তু পরিতাপের বিষয় আমরা শুধু একটা সরকারকে সরিয়েছি আর কিছুই পরিবর্তন হয়নি।

এ সময় একাধিক পাহাড়ি আদিবাসী সংগঠন, বাম ছাত্র সংগঠনসহ একাধিক সংগঠনের নেতারা সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী