গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায়, সেজন্য সোচ্চার হতে হবে : তথ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ জুলাই ২০২৫, ২০:২৭আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২০:২৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার যেন সুবিচার পায়, যে বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

গুজব ও অপতথ্যের ব্যাপকতা প্রসঙ্গে তিনি বলেন, গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। 

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। 

আলোচনাসভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
পারমাণবিক ইস্যুর পরিবর্তে যুদ্ধ বন্ধেই জোর দিচ্ছে ইরান
ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিলো যুক্তরাষ্ট্র
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম