পরিবেশ অধিদফতরের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৫, ১৮:৫৭আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৫৭

ঢাকা জেলার সাভার থানাধীন আমিনবাজার ও বালুরঘাট এলাকায় বায়ুদূষণকারী অবৈধ বালু বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৩০ জুলাই) অভিযানে অবৈধভাবে পরিচালিত ১১টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় ও আদায় করা হয়।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আনাবিয়া ট্রেডার্স, কনফিডেন্ট ট্রেডার্স, নিউ ভাই ভাই এন্টার প্রাইজ, শাহাদাত এন্টার প্রাইজ, ফাহিম এন্টার প্রাইজ, খান এন্টার প্রাইজ, মেসার্স হাজী এন্টার প্রাইজ, শ্যামল এন্টার প্রাইজ, মা ফাতেমা এন্টার প্রাইজ এবং ব্রাদার্স এন্টার প্রাইজ। প্রতিষ্ঠানগুলো আমিনবাজার, বালুরঘাট, সাভার, ঢাকায় অবস্থিত।

তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে পরিবেশ উপদেষ্টা।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ ও র‌্যাব-৪ এর একটি দল ছিলেন।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি