মাদকবিরোধী দ্বন্দ্বে যুবক খুন: ‘পিচ্চি মুন্না’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ জুলাই ২০২৫, ১২:৩৮আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২:৩৮

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদকবিরোধী দ্বন্দ্বের জেরে মো. ফজলে রাব্বি সুমন হত্যার ঘটনায় প্রধান আসামি মুন্না ওরফে ‘পিচ্চি মুন্না’কে (২১) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। 

বুধবার (৩০ জুলাই) রাজধানীর চকবাজার থানাধীন ইসলামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, নিহত ফজলে রাব্বি সুমন ও আসামি পিচ্চি মুন্না এক এলাকায় বসবাস করতেন এবং মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কিছুদিন আগে মুন্নাকে পুলিশের হাতে তুলে দেন সুমন। পরে জামিনে বের হয়ে মুন্না প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

গত ২৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে সুমন মোহাম্মদপুরের পাবনা হাউজ গলি এলাকায় তার বোনের বাসায় বেড়াতে আসেন। ওই দিন একটি অজ্ঞাত ফোনকলের সূত্র ধরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডেকে আনে মুন্না। সেখানেই মুন্না ও তার সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে সুমনকে কুপিয়ে হত্যা করে। 

র‍্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, ঘটনার পর নিহত সুমনের বাবা মোহাম্মদপুর থানায় ২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-২ গোয়েন্দা তৎপরতা বাড়ায় এবং এক পর্যায়ে বুধবার রাতে ইসলামবাগ এলাকা থেকে প্রধান আসামি পিচ্চি মুন্নাকে গ্রেফতার করে। মুন্নার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় আরও তিনটি মামলা রয়েছে।

তিনি জানান, এটি পূর্বপরিকল্পিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী