ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) এক বুন্দর মৃত্যু হয়েছে। তার নাম মো. হান্নান (৫৫)। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৩০ জুলাই) রাতে অসুস্থ অবস্থায় কারারক্ষী মো. মারুফ হাসান মো. হান্নানকে ঢামেক হাসপাতালে আনেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তিনি কোন মামলায় বন্দি ছিলেন তৎক্ষাণিকভাবে তা জানা জানা যায়নি।








