গুলশানে গৃহকর্মীর অপহরণ ফাঁদে গৃহকর্ত্রী, গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৭:০৬আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭:০৬

রাজধানীর গুলশানে মাকছুদা খানম (৬০) নামে এক নারীকে অপহরণের অভিযোগে তার গৃহকর্মীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সংস্থাটি জানিয়েছে, দীর্ঘ ১০ বছর ধরে মাকছুদা খানমের বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন সোহেল রানা (২০)। এই দীর্ঘ সময়ের আস্থাকে পুঁজি করে তিনি গৃহকর্ত্রীকে অপহরণ করেন। পরে তার মুক্তিপণ দাবি করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-২ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গুলশানের একটি ফ্ল্যাটে একা বসবাস করতেন মাকছুদা খানম। দীর্ঘদিনের সহচর হিসেবে গৃহকর্মী সোহেল রানার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই সম্পর্কের সুযোগ নিয়ে গত ১৯ জুলাই মাকছুদা খানমকে নতুন একটি ফ্ল্যাট দেখানোর কথা বলে বাসা থেকে বাইরে নিয়ে যান সোহেল। এরপর তাকে একটি নির্জন স্থানে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়।

পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বিষয়টি জানার পর র‌্যাব-২ গোয়েন্দা তৎপরতা শুরু করে। ২১ জুলাই গুলশান-১ এলাকা থেকে মাকছুদা খানমকে উদ্ধার করা হয়। সোহেল রানাকে গ্রেফতার করা হয় নরসিংদীর মাধবদী থানার শ্রীনগর এলাকা থেকে। তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর ভাষাটেক এলাকা থেকে মো. সারোয়ার হোসেন (২১) এবং পল্লবী এলাকা থেকে আশরাফুল ইসলাম (২৫) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।

/এবি/ইউএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি