যাত্রাবাড়ীতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৯:২৮আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:২৮

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজিরবাগে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ রাকিব মাতুব্বর (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. মো. হারুনুর রশিদ বলেন, রাকিবের শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ হওয়ার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ মসজিদ গলির একটি বাসায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাকিব ওই বাসায় একাই থাকতেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

রাকিব মাদারিপুরের শিবচর উপজেলার শিরুয়াইল গ্রামের মো. হাসমত মাতুব্বরের ছেলে। তিনি রাজধানীতে একটি ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের