ডিবি হেফাজতে থেকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় নয়

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ আগস্ট ২০২৫, ০৮:০০আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৪:৩৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ২ আগস্ট। ২০২৪ সালের এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক জানান, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকাকালে ২৮ জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তারা দিয়েছিলেন, সেটা স্বেচ্ছায় দেননি। তারা বলেন, ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।

হাজারো মানুষের স্লোগানে মুখর ‘দ্রোহযাত্রা’য় গণগ্রেফতার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, গ্রেফতার করা শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার ঘটনায় তৎকালীন সরকারের পদত্যাগ দাবি করা হয়। দ্রোহযাত্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী, শিল্পী, আইনজীবী, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত হন।

এ দিন মোবাইল ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জার পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ২ আগস্ট দুপুর ১২টার কিছু পর বন্ধ করে দেওয়া হয়। ফেসবুক ও মেসেঞ্জার সচল হয় সন্ধ্যা ৭টার পর। তবে টেলিগ্রাম চালু হয় না তখনও। সরকারি একটি সংস্থা ফেসবুক, মেসেঞ্জার ও ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম বন্ধের নির্দেশ দেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে ২ আগস্ট রাজধানীর উত্তরার পাশাপাশি ঢাকার বাইরে অন্তত পাঁচ জেলায় সংঘর্ষ, ভাঙচুর, সংঘাত ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এর মধ্যে হবিগঞ্জে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন একজন শ্রমিক ও খুলনায় পিটুনিতে পুলিশের এক সদস্য নিহত হন। এসব ঘটনায় আহত হয় অন্তত ৩৭০ জন।

এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ জুলাই মাসে বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়ে ইউনিসেফের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, সব সময় শিশুদের সুরক্ষিত রাখতে হবে। এটা সবার দায়িত্ব।

/আরকে/
সম্পর্কিত
জুলাইয়ের রক্তমাখা সেই পতাকা হাতে নিয়েই প্রধানমন্ত্রীর সান্নিধ্যে শেখ আজিজুর
জুলাই আন্দোলনের কৃতিত্ব নেয়নি জামায়াত: শফিকুর রহমান
৩৬ জুলাইয়ের বর্ষপূর্তিবিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত