৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি

বিএনপির আলোচনা সভায় যোগ দেবেন তারেক রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৬, ১৬:৩৫ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১৬:৩৫

৩৬ জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে আগামী মঙ্গলবার (৪ আগস্ট) আলোচনা সভার আয়োজন করেছে ক্ষমতাসীন বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিএনপি জুলাইকে পরিপূর্ণভাবে ধারণ করে। এরই মধ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জুলাইয়ের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা চাই দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। রাজনৈতিক দল মত প্রকাশ করবে— সেটা করুক, কিন্তু এটাও মনে রাখতে হবে, মত প্রকাশেরও তো একটা সভ্য মান থাকা উচিত। সভ্য ভাষা ও সভ্য শব্দ ব্যবহার করা উচিত। তা না করে যদি প্রতিনিয়ত উসকানিমূলক কথা বলা হয়, তা গণতন্ত্রের বিকাশ ও পরিবেশ রক্ষার জন্য সহায়ক হবে না। সে ক্ষেত্রে সবাইকে সহনশীল হতে হবে, সহিষ্ণুতা থাকতে হবে এবং এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে— যাতে আমাদের পরস্পরের আলোচনা, সমালোচনা ও তর্ক-বিতর্ক কোনও ধরনের সংঘাতের দিকে না যায়।’’

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
একটি চক্র দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত: রিজভী
সর্বশেষ খবর
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
আজ ষষ্ঠী, শক্তি নিয়ে আসছেন দুর্গা
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও বিকল্প উৎসে জোর
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
ভারত পাবে কোটি কোটি ডলার, ওয়েস্ট ইন্ডিজের আয় শূন্য!
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
‘জেলার ২’-এর শুটিংয়ে কী ঘটেছিল, রজনীকান্তকে কেন ভয় পেলেন বিদ্যা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা