আইনের শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২৫, ১৮:৫৯আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৮:৫৯

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের  শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম কোর্টের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে ‘পারস্পরিক মতবিনিময়: সুপ্রিম কোর্ট ও আইন শিক্ষার্থীদের মধ্যে সংলাপ’ শিরোনামে সভাটি অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— প্রথম পর্যায়ে দেশের কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চার জন করে শিক্ষার্থী (জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত) নিয়ে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক জার্মান ফেডারেল মন্ত্রণালয়ের পক্ষে জিআইজেড বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধি, সুপ্রিম কোর্টের আইনজীবী, আমন্ত্রিত অতিথি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের একটি কনফারেন্স আয়োজন করা হবে।’

‘বাংলাদেশের বিচার বিভাগ একটি শক্তিশালী ও স্থিতিশীল সাংবিধানিক গণতন্ত্র গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই গত বছর ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও সারা দেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন। সে রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা, সেমিনার ও কর্মশালা চালিয়ে যাচ্ছে।’

এছাড়া বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচার সেবা এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইনের শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম. মনিরুজ্জামান
বিচারপতি আশফাকুল ইসলামের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ
নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী