আ.লীগ সরকারের পতন, দেশ ছাড়েন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ০৮:০০আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৮:০০

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কারফিউ অমান্য করে রাজধানীর কেন্দ্রে একত্রিত হতে চেষ্টা করে। শেখ হাসিনা সরকারের পতনের প্রাক্কালে বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করে আওয়ামী লীগ। ‘মার্চ টু ঢাকা’ ডাকে সাড়া দিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও দেশবাসী রাজধানী অভিমুখে যাত্রা শুরু করেন। তাদের নানা জায়গায় সেনাবাহিনী থামিয়ে রাখলেও দুপুরে যখন শেখ হাসিনার দেশত্যাগের ঘোষণা আসে, সে সময় নানা প্রান্ত থেকে জনগণ ভিড় করে হাসিনার সরকারি বাসভবনে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিভিন্ন রাজনৈতিক দলকে আলোচনার জন্য আমন্ত্রণ জানান এবং পরে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয় নিশ্চিত করেন।

জনসাধারণ তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে, জিনিসপত্র বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে ঢাকাজুড়ে চলে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর। এইদিন ৩২ নম্বর লুট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন।

/আরকে/
সম্পর্কিত
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
শেখ হাসিনা কখনোই দেশে ফিরতে পারবেন না: সারজিস আলম
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়