ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ২৩:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২৩:৩৫

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জাতীয় পতাকা উত্তোলন করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) তথ্য অধিদফতরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশনার তার বক্তব্যে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে বৈষম্যমুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় মিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশ নেন এবং জুলাই পুনর্জাগরণে ছাত্র-জনতার সাহসী ভূমিকার স্মৃতিচারণ করেন।

আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় মিশনের কর্মকর্তা, কর্মচারী এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ও স্থানীয় পাকিস্তানিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এফআর/
সম্পর্কিত
গণঅভ্যুত্থান, ক্ষমতার রূপান্তর এবং বন্ধুত্বের রাজনৈতিক ব্যবচ্ছেদ
পাকিস্তানে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানে নেপালকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
সর্বশেষ খবর
বিস্ফোরক দাবি মিলেইর, ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় অর্থ জুগিয়েছে ব্রাজিল-মেক্সিকো’
মধ্যবাড্ডায় আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড
পাকিস্তানে ফাইনালে উঠেই র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি বাংলাদেশের 
ফিফা সভাপতিকে মার্কিন কংগ্রেসের তলব
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা