ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ০৭:১৫আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:১৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে মঙ্গলবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যারা অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২) আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-১) নাজনীন সুলতানা।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব তথ্যচিত্রে ফ্যাসিবাদী শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য নিয়েও আলোচনা হয় সেখানে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাহ উদ্দিন মাহমুদ অভ্যুত্থানে সব শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান আরিফুর রহমান।

/এসএসজেড/এফআর/
সম্পর্কিত
গণঅভ্যুত্থান, ক্ষমতার রূপান্তর এবং বন্ধুত্বের রাজনৈতিক ব্যবচ্ছেদ
‘এখনও ছেলের গেঞ্জি সঙ্গে নিয়ে ঘুমাই’, বললেন জুলাই শহীদ সাজিদের মা
চব্বিশের জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
বিস্ফোরক দাবি মিলেইর, ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় অর্থ জুগিয়েছে ব্রাজিল-মেক্সিকো’
মধ্যবাড্ডায় আফরোজা হত্যা: গাড়িচালকের মৃত্যুদণ্ড
পাকিস্তানে ফাইনালে উঠেই র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি বাংলাদেশের 
ফিফা সভাপতিকে মার্কিন কংগ্রেসের তলব
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা