‘এখনও ছেলের গেঞ্জি সঙ্গে নিয়ে ঘুমাই’, বললেন জুলাই শহীদ সাজিদের মা

জবি প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী একরামুল হক সাজিদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার মা। সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, ‘আমি আমার সাজিদের গেঞ্জি নিয়ে এখনো ঘুমাই। আমি এখনও জিন্দা লাশের মতো বেঁচে আছি। আমি শহীদের মা হিসেবে এখানে এসেছি।’

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান: স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যের শুরুতেই সাজিদের মা বলেন, ‘আজ আমি একজন শহীদের মা হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমার ছেলে আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি প্রতিটি মুহূর্তে আমাকে তাড়া করে বেড়ায়। আমি এখনো তার গেঞ্জি বুকে নিয়ে ঘুমাই। মনে হয়, আমার ছেলে যেন এখনো আমার কাছেই আছে।’

তার আবেগঘন বক্তব্যে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ যেন কখনও বৈষম্য, অন্যায় ও স্বৈরাচারের পথে না ফিরে যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

/ইউএস/
সম্পর্কিত
জবির নতুন প্রক্টর নাছির আহমদ, জনসংযোগ পরিচালক আনিসুর রহমান
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ গঠন এ সপ্তাহেই
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
ভোট দিয়ে বিএনপি প্রার্থী বললেন, ‘ডাব মার্কার এজেন্টরা সবাই জামায়াতের হয়ে গেছে’
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
যুক্তরাষ্ট্রে পালিয়ে বলসোনারোর দাবি ‘আমিই ব্রাজিলের বৈধ নেতা’
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা