স্বামীর বিরুদ্ধে মডেল সানাই মাহবুবের যৌতুকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ আগস্ট ২০২৫, ১৯:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৯:১৭

যৌতুকের অভিযোগ এনে স্বামীর নামে মামলা করেছেন আলোচিত মডেল সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব। বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে আবূ সালেহ মূসার নামে সানাই মাহবুব মামলাটি করেন।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, ২২ লাখ টাকা যৌতুকের অভিযোগ এনে স্বামীর বিরুদ্ধে সানাই মাহবুব আদালতে মামলা করেছেন। টাকার জন্য তার স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০২২ সালের ২৭ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র এবং ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়। যা আসামির বাসায় রয়েছে। চাকরির পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে আবূ সালেহ মূসা, সানাই মাহবুবকে তার পরিবারের কাছ থেকে টাকা এনে দিতে বলেন। সানাই মাহবুব নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ সর্বমোট ১৯ লাখ টাকা এনে দেয়। কিন্তু আবূ সালেহ মূসা ওই টাকা নষ্ট করে ফেলে। ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর জোর চেষ্টা করেন তিনি। পুনরায় আবূ সালেহ মূসা সানাই মাহবুবের কাছে ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। তবে তা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসামি। গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামি বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাসা থেকে বের হয়ে যায়। দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবে না মর্মে জানায়। মোটা অঙ্কের টাকা নিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, সানাই মাহবুবের পরিবার তাকে বুঝানোর চেষ্টা করেন এবং সশরীরে এসে কথা বলার জন্য বলেন। গত ১২ মে আবূ সালেহ মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় যান। কথাবার্তার একপর্যায়ে পুনরায় ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন তিনি। তবে তারা যৌতুক দিতে অস্বীকৃতি জানান। এ কথা শুনে আবূ সালেহ মূসা ক্ষিপ্ত হয়ে সংসার করবে না জানিয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। অন্যত্র বিয়ে করার হুমকিও দেয়। সানাই মাহবুব যৌতুকবিহীন সংসার করার জন্য একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে চেষ্টা করেছেন মর্মে মামলার অভিযোগে উল্লেখ করেন। সংসার করার জন্য সানাই মাহবুব গত ৭ ও ২২ জুলাই মূসাকে লিগ্যাল নোটিশ পাঠান। আবূ সালেহ মূসা ৭ জুলাইয়ের লিগ্যাল নোটিশ গ্রহণ করে ১৭ জুলাই অসন্তোষ, মিথ্যা, বানোয়াট ও মানহানিকর জবাব দেন। ৩১ জুলাই মূসা সানাই মাহবুবের আফতাবনগরের বাসায় গিয়ে বলে, তুই শতবার সংসার করার জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আমি লিগ্যাল নোটিশ আর গ্রহণ করবো না এবং যৌতুক বাবদ আমার দাবি করা ২২ লাখ টাকা না দিলে সংসার করবো না।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী