প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৫, ২২:১৫আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ২২:১৫

মানবাধিকারকর্মী নাজরাতান নাঈম আহমেদ ‘রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করলেন মানবাধিকার জোটের মুখপাত্র’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তার বাবা ফরিদ আহমেদ ভূঁইয়া। 

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বাংলা ট্রিবিউনে পাঠানো প্রতিবাদলিপিতে ফরিদ আহমেদ উল্লেখ করেছেন, ‘আমার দ্বিতীয় ছেলে নাজরাতান নাঈম আহমেদ রাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ। সুস্থতার জন্য দেশে-বিদেশে নিয়মিত চিকিৎসা করানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় মানসিক স্বাস্থ্য নিরাময় কেন্দ্র বিকন-এর নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। সম্প্রতি মানসিক অবস্থার অবনতি ঘটলে সুচিকিৎসার জন্য বিকনে ভর্তি করি। সম্প্রতি ফারুক নামের এক ব্যক্তি মানবাধিকারকর্মী পরিচয়ে আমার ছেলের সঙ্গে যোগাযোগ করছে। এর মধ্যে গত ৪ আগস্ট বাংলা ট্রিবিউনে ‘রাতুলের সুরক্ষা চেয়ে সংবাদ সম্মেলন করলেন মানবাধিকার জোটের মুখপাত্র’ সংবাদটি দেখতে পাই। আমার ছেলের অসুস্থতাকে কেন্দ্র করে মানবাধিকার সংগঠনের ব্যানারে ফারুক ও তার সহযোগীরা সংবাদ সম্মেলন করে মিথ্যা, মনগড়া ও বানোয়াট বক্তব্য দেয়। সেটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য আমাকে ও আমার পরিবারকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়। এজন্য তাদের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

প্রসঙ্গত, রাতুলের সুরক্ষা চেয়ে গত রবিবার (০৩ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করেন মানবাধিকার সম্মিলিত জোটের মুখপাত্র মো. মঞ্জুর হোসেন ঈসা। পরে বাংলা ট্রিবিউনে প্রেস বিজ্ঞপ্তি পাঠান মঞ্জুর হোসেন। মানবাধিকার সংশ্লিষ্ট ঘটনা হওয়ায় প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংবাদটি করা হয়।

/এএম/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম