গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ০৬:১১আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১১

গাজীপুরে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং বিভিন্ন স্থানে সন্ত্রাস, হত্যার ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনায় ছিলেন প্রচার ও মিডিয়া সম্পাদক মূঈনুল ইসলাম।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও আসন্ন ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী খায়রুল আহসান মারজান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে, তারা কেবল একজন সাংবাদিককে নয়। গণমাধ্যমের স্বাধীনতাকে হত্যার চেষ্টা করেছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং রাজনৈতিক আশ্রয়ে বেড়ে ওঠা সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, গুম, চাঁদাবাজি ও মাদকের রাজত্ব চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধীদের দমন করায় জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এতো এতো প্রকাশ্য এবং প্রমাণনির্ভর অপরাধের ভয়াবহতার পরেও বিচার বিভাগের নিষ্ক্রিয়তা আমাদের ব্যথিত করেছে। এমন অথর্ব ও দায়িত্বজ্ঞানহীন ব্যবস্থা বাংলার মানুষ আর দেখতে চায় না।’ এর দায়ভার আইন উপদেষ্টাকেও নিতে হবে বলে মন্তব্য করেন খায়রুল আহসান মারজান।

সভাপতির বক্তব্যে ঢাবি শাখার সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘এ অরাজক ও জুলুমের বিরুদ্ধে ঈমানদার, আদর্শবাদী ছাত্রসমাজকে সোচ্চার হতে হবে। কেবল সুশৃঙ্খল প্রতিবাদ নয়, আদর্শ, নৈতিক, ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের সংগ্রামে সক্রিয় হতে হবে। কয়েকদিন আগে মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে একজনকে হত্যা করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় এই নৃশংসতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তাই, আমরা ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই নৃশংস হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতকরণের জোর দাবি জানাই।’

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন– ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মনসূরুল হক শান্ত, প্রকাশনা ও দফতর সম্পাদক সাদমান সাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আফজাল হোসাইন সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের