সিলেটে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৫:৪০আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৫:৪০

সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে তাদের বার্ন ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজন শিশু ও দুজন নারী রয়েছে।

দগ্ধরা হলেন— পাভেল (৩৪), ফারহানা (২৮), হেনা (২৮), মোহাম্মদ (৬) ও মাওয়ান।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে শাহ পরান এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সিলেট থেকে পাঁচজনকে রাতেই বার্নে আনা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে ফারহানা ১০ শতাংশ, হেনার ৭ শতাংশ, শিশু মোহাম্মদ ৪০ শতাংশ, শিশু মাওয়ান ১৭ শতাংশ এবং পাভেল ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন।  তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

/এআইবি/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ডেমরায় স্টিল মিলের বাট্টিতে বিষ্ফোরণ, তিন শ্রমিক দগ্ধ
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশির মৃত্যু, উড়ে গেছে শরীর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান