বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য আবারও নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৯:০৪আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৯:১১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী-স্বজনদের জন্য আবারও নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (১০ আগস্ট) বিকালে এ নির্দেশনা জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র ও সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ এ তথ্য জানান।

নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুই জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

নির্দেশনায় যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগের অনুরোধ করা হয়েছে। সব যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ দুই মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সবাইকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা করতে অনুরোধও জানানো হয় নির্দেশনায়।

উল্লেখ্য, গত ২৭ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও বিদায় গ্রহণকারী যাত্রীদের সঙ্গে সর্বোচ্চ দুই জন সঙ্গী প্রবেশ করতে পারবেন— এমন নির্দেশনা জারি করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

/আইএ/আরকে/
সম্পর্কিত
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি