লাইভে এসে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ২২:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২৩:১৯

আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে। রবিবার (১০ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয় কারী জেড আই খান পান্না এই আহ্বান জানান।

লাইভে তিনি তার বক্তব্যে বলেছেন, প্রিয় দেশবাসী আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করবেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কিভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— ৯ মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেইটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।’

জেড আই কান পান্না আরও বলেন, ‘শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে- এমনও না। যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে— তবে সেই ভালোবাসাতো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ অবশ্যই তারা জেনে হাত তুলে শুধু ওইদিন না, সবসময়…। নামাজতো আমরা পড়ি। সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম। এই আরকি, আপনাদের প্রতি আবেদন। মঞ্চ ৭১ থেকে আমি জেআই খান পান্না এই আহ্বান জানাচ্ছি।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ