পুরো আসনের ভোট বাতিল ও ফল স্থগিতের ক্ষমতা পাচ্ছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ২০:৩৬আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২০:৩৮

নির্বাচনে কোনও অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে পুরো আসনের ফল বাতিলেরও আইনি কাঠামো পাচ্ছে সংস্থাটি।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

এই নির্বাচন কমিশনার বলেন, ‘ফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করার বা ফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল। সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে এক বা একাধিক কেন্দ্রের বা পুরো আসনের ফল স্থগিত বা বাতিল করতে পারবে।’
 
ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকা নিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমকর্মীরাও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। তবে গণনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদের পুরাটা সময় থাকতে হবে। মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন এনে এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।’

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী