দুই মাস ধরে হাঙ্গেরিতে, বিমানের প্রধান প্রকৌশলীর কৈফিয়ত তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ০০:৫১আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০০:৫১

দেশের বাইরে থাকার কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিমানের প্রধান প্রকৌশলী এআরএম কায়সার জামানকে। কৈফিয়ত তলব করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। সংস্থাটির মুখপাত্র এবিএম রওশন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার এ বিষয়ে তাকে চিঠি দেওয়া হয়েছে।

জানা গেছে, বিমানের প্রধান প্রকৌশলী এআরএম কায়সার জামান দীর্ঘ দুই মাস যাবৎ হাঙ্গেরিতে আছেন। বিমানে একের পর এক ত্রুটি ধরা পড়ছে কিন্তু তাকে দেশে ফেরত আনা যাচ্ছে না। এটা নিয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া রয়েছে।

সূত্র জানায়, বিমানের কোনও কর্মকর্তা বিদেশে অবস্থান করলে ঘণ্টাপ্রতি ৩০-৪০ মার্কিন ডলার অতিরিক্ত পেয়ে থাকেন। এ ছাড়াও থাকা-খাওয়া ও যাতায়াতের খরচ বিমান কর্তৃপক্ষ বহন করে।

বিমানের ওই কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি ইজিপ্ট এয়ার লিজ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে দায়ের করা দুদকের  ১১০০ কোটি টাকার মামলার প্রধান আসামি। বিমানে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রশ্নফাঁসে জড়িত থাকার প্রমাণও পায়। তিনি প্রভাব খাটিয়ে অধিকাংশ সময়ই দেশের বাইরে থাকেন।

প্রসঙ্গত, গত এক মাসে আকাশে ওড়ার পর বিমানের অন্তত ২০টি উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ে। রহস্য উদ্ঘাটনে কর্তৃপক্ষ কয়েকটি তদন্ত কমিটি গঠন করলেও সমাধানে আসতে পারছে না। অভিযোগ উঠেছে, হ্যাঙ্গারে কর্মরত প্রকৌশলীরা দায়সারা কাজ করছেন। বিমানের প্রতিদিন ত্রুটি ধরা পড়ার ঘটনায় বিমানকে নিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রভাব তৈরি হয়েছে।

/আইএ/এমএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী