ডিএমটিসিএল নিয়োগ পরীক্ষা স্থগিত, পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৩:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩:৪৯

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের দফতর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক রিটের কারণে ডিএমটিসিএলের সেকশন ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে। পাশাপাশি দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবিতে ও ষড়যন্ত্রের প্রতিবাদে দেশের সব পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

এর আগে, ডিএমটিসিএলের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি-১১ এ উল্লিখিত সেকশন ইঞ্জিনিয়ার (ক্রমিক ৯-১৮) পদগুলোর জন্য আগামী ১৫ আগস্ট অনুষ্ঠাতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে বুধবার সন্ধ্যায় পরীক্ষার স্থগিতাদেশের প্রতিবাদে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেটের সামনে শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন।

জানা গেছে, বিএসসি ইঞ্জিনিয়ারদের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ডিএমটিসিএলের ১০ ধরনের প্রকৌশলী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের