বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে অপুকে অপহরণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৫:০৮আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৭:২০

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগসাস) বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে ভিডিও ধারণ করেছেন বলে অভিযোগ করেছেন অপুর স্ত্রী আনিশা।

 বৃহস্পতিবার (১৪ আগস্ট) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলা হয়।

 আনিশা বলেন, রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় ভিডিওটি ধারণ করা হয়। ইশরাকের লোকজন অপুকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে  স্টেটমেন্ট নিয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়ার সঠিক সময় প্রকাশ না করে কোর্টে তোলার আগে অপুকে দিয়ে জোর করে নানান বক্তব্য নেওয়া হয়েছে। এনসিপির নেতাদের ফাঁসাতে এবং দাবিয়ে রাখতে একটা দল নাটক সাজিয়েছে। তার কাছ থেকে বারবার উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নাম শুনতে চাওয়া হয়। 

কোনোরকম চাঁদাবাজিতে তার স্বামী জড়িত নন দাবি করে আনিশা বলেন, অপু মূলত ভুল বোঝাবুঝির শিকার, মিডিয়া ট্রায়ালের শিকার। অপুকে দিয়ে জোর করে ভিডিও ধারণ করা হয়েছে। ইশরাকের লোকজন অপুকে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে। গ্রেফতার হওয়ার পরে কোর্টে তোলার আগে এ ভিডিও ধারণ করা হতে পারে।

 গত ১ আগস্ট জানে আলম অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গুলশানে সাবেক এমপি শাম্মির বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
চাঁদাবাজির ওই ঘটনায় অপুকে গ্রেফতারের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও এক কিশোরকে গ্রেফতার করে গুলশান থানা-পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জানে আলম অপুর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ৩৫ মিনিটের ওই ভিডিওতে গত ২৬ জুলাইয়ে হওয়া চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। গত রাতেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

 এরই প্রতিবাদে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করে অপুর পরিবার।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল-মিটিংয়ের সুযোগ নেই: ইশরাক
হুমকি দিলে বিরোধী দলেরই পতন ঘটানো হবে: ইশরাক হোসেন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী