মোহাম্মদপুরে দিনে-দুপুরে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২৫, ১৬:৩২আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৬:৩২

রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লার ৭/৩ নম্বরে শরীফা নুর ভিলা নামে বাসায় এই চুরির ঘটনা ঘটে।

মোটরসাইকেলের মালিক আমিনুল ইসলাম সোহাগ একজন শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি  মামলা করেছেন।

বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি বাসার গেট দিয়ে ঢুকে এদিক সেদিক দেখে কৌশলে মোটরসাইকেলটি চালু করে। এরপর নিজেই গেট খুলে মোটরসাইকেল চালিয়ে চলে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই ও তদন্ত কর্মকর্তা খোরশেদ বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী