ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন ১৫৯ জন বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ আগস্ট ২০২৫, ০৩:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৩

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেয়েছেন ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী। এদের মধ্যে ১০৯ জন শিক্ষার্থী দুই বছর মেয়াদি জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন। স্কলারশিপ পাওয়াদের মধ্যে সারাবিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের উদ্যোগে এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) এবং ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্ট জেসমিন পারভীনসহ ফ্রান্স, জার্মান, সুইডেন, ইতালি, ডেনমার্কসহ ইইউ-এর বিভিন্ন দেশের প্রতিনিধি এবং ইরাসমাস মুন্ডাস অ্যালামনাইরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ইরাসমাস মুন্ডাস জয়েন্ট স্কলারশিপ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এটি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত অর্জনই নয় বরং গোটা জাতির জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ১৫৯ জন বাংলাদেশি শিক্ষার্থী তীব্র প্রতিযোগিতার মাধ্যমে সম্মানজনক এই স্কলারশিপের জন্য নির্বাচিত হয়েছে। তারা ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোয় অধ্যয়ন করবেন।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, চলতি বছর ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সারা বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীদের অবস্থান তৃতীয়। এটি শিক্ষার্থীদের মেধা, দৃঢ় সংকল্প এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তাদের সক্ষমতা প্রমাণ করে।

অধ্যাপক ফায়েজ ইরাসমাস প্লাস স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতা বৃদ্ধি, ইইউ’র বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগসূত্র তৈরি এবং বিশ্ব-দরবারে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাবেন বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে মাইকেল মিলার বলেন, ইরাসমাস প্লাস স্কলারশিপ ও ফেলোশিপ একটি সফল প্রোগ্রাম। বাংলাদেশি তরুণ শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে এটি বড় ধরনের সুযোগ তৈরি করবে। এই প্রোগ্রামের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ্য, চলতি বছরে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইরাসমাস মুন্ডাস স্কলারশিপসহ বিভিন্ন বৃত্তি, যৌথ গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির জন্য ইইউ রাষ্ট্রদূতের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন ইউজিসি চেয়ারম্যান।

এছাড়া, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগ।

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পেয়ে থাকে। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ এ স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৭ সালে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে: ইউজিসি চেয়ারম্যান
‘জুলাইয়ের চেতনায় বৈষম্য নিরসনে কাজ করছে সরকার’
৫ শতাংশ কর হ্রাসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানোন্নয়নের সুযোগ: ইউজিসি চেয়ারম্যান
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু