গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীসহ ৯ জনের বিরুদ্ধে মামলা, লাশ নিয়ে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৫, ২২:১৪আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ২৩:০৯

রাজধানীর শেওড়াপাড়ায় নিজ বাসায় রহস্যজনকভাবে মৃত্যু হয় গৃহবধূ ফাহমিদা তাহসিন কেয়ার (২৫)। বুধবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ আগস্ট) কেয়ার স্বামী সিফাত আলীসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন স্বজনরা। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সিফাত।

কেয়া হত্যার প্রতিবাদ এবং তার সন্তানদের মায়ের স্বজনদের কাছে হস্তান্তর ও পুলিশের অসহযোগিতার অভিযোগে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেয়ার মরদেহ নিয়ে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন তার স্বজনরা।

বিক্ষোভে অংশ নেওয়া নিহতের ফুপা শামসুদ্দোহা খান বলেন, আমাদের মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। হত্যাকারীদের ধরতে পুলিশের দৃশ্যমান কার্যক্রম নেই। এছাড়া কেয়ার চারটি সন্তান রয়েছে, যাদের শ্বশুরবাড়ির লোকজন জিম্মি করে রেখেছে। বাচ্চাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শামসুদ্দোহা খান মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যায় কেয়ার লাশ নিয়ে বিক্ষোভ করায় পুলিশের মধ্যস্থতায় তার সন্তানদের আমাদের কাছে দেওয়া হয়েছে। আমরা এখন কেয়ার মরদেহ নিয়ে নরসিংদীর রায়পুরা যাচ্ছি। শনিবার সেখানে তাকে দাফন করা হবে।

অভিযোগের বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বলেন, সন্তানদের বিষয়ে আমাদের হাতে আইনি ক্ষমতা সীমিত। দুই পক্ষ একসঙ্গে বসলে সমাধান সম্ভব।

তিনি জানান, কেয়ার মা নাজমা বেগম বাদী হয়ে তার মেয়ে-জামাতা সিফাত আলী, তাদের গাড়িচালকসহ মোট ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নিহতের পরিবার জানায়, বুধবার দিবাগত রাত ২টার দিকে সিফাত আলী কেয়ার মা নাজমা বেগমকে ফোন করে জানান— কেয়া অসুস্থ। কিছুক্ষণ পরে বলেন, কেয়া আর বেঁচে নেই।

নাজমা বেগম ও তার স্বামী  মেয়ের বাসায় গিয়ে দেখেন সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। চিকিৎসকরা কেয়াকে মৃত ঘোষণা করলে সিফাত সেখান থেকে উধাও হয়ে যান।

পরে তারা আবারও কেয়ার বাসায় ফিরে গিয়ে দেখতে পান তালা দেওয়া। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে কেয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের