বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রী কৃষ্ণের জন্মদিন উদযাপিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২৫, ১৯:১৭আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৯:৪৩

সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। এদিনকে বলা হয় জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমীতে সম্প্রীতির আহ্বানে প্রার্থনায় করা হয়েছে। এছাড়া প্রার্থনায় দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠা কামনা করা হয়।

জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকাল ৮টায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকালে ঢাকেশ্বরী মন্দির থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। 

জন্মাষ্টমীর শোভাযাত্রা

জন্মাষ্টমীর শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, কংসের জেলখানা, রাম-সীতা, লব-কুশসহ ভগবান শ্রীকৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা।  

শোভাযাত্রায় অংশ নিতে ঢাকা মহানগর ছাড়াও আশ-পাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি নিয়ে ভক্তরা আজিমপুর, পলাশী মোড়, ইডেন কলেজ মোড়সহ আশপাশের এলাকায় মিলিত হন।

জন্মাষ্টমীর শোভাযাত্রা

শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান।

জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এই ঐতিহাসিক শোভাযাত্রায় আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়ি, বাঙালি সবাই মিলে শান্তি ও সম্প্রীতিতে বসবাস করছে। আজকের দিনে আমাদের অঙ্গীকার হবে—সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সব সময় বজায় রাখা।’

জন্মাষ্টমীর শোভাযাত্রা

সেনাপ্রধান বলেন, ‘এ দেশে জাতি-ধর্ম-বর্ণের কোনও ভেদাভেদ নেই। আমরা সবাই নাগরিক, সবাই সমান অধিকার ভোগ করি। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনারা নিশ্চিন্তে বসবাস করবেন, ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, আমরা সেই আনন্দ ভাগাভাগি করব।’

এছাড়া সারা দেশে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানমালায় রয়েছে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা।

বিকালে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্ক গিয়ে শেষ হয়। শোভাযাত্রা চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তায় নিয়োজিত ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

জন্মাষ্টমীর শোভাযাত্রা

জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) এক বাণীতে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ যেন নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের