ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৪:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪:৩৪

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক মো. আজিজুর রহমানকে (২৭) হত্যা মামলার আসামি করা হয়নি। গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শুক্রবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ থেকে মো. আজিজুর রহমানকে আটক করা হয়। গত এপ্রিল মাসে ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে; যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন। বিষয়টি নিয়ে কোনও ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হচ্ছে।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী