সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলা: প্রথম দিন সাক্ষ্য গ্রহণ হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৮আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৪:৪৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে প্রথম দিনই সাক্ষ্য গ্রহণ হয়নি। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।

রবিবার (১৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালত নতুন এ তারিখ ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বেঞ্চ সহকারী জাহিদুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন। এ দিন বাদী সাক্ষ্য দিতে না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে বিচারক এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ সেপ্টম্বর তারিখ ধার্য করেন।

গত ১৭ জুলাই এ মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আর ১৭ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়।

সারা দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এতে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
৭ মাসের সন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ ১৩ বছরের এক মা
গুমে মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, বিচার বিশেষ আদালতে
হাইকোর্টে নুসরাত হত্যা মামলার শুনানি শুরু
সর্বশেষ খবর
যেসব সাংবাদিক ছাত্রলীগের জন্য মায়াকান্না দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো: রাকসুর ভিপি
যেসব সাংবাদিক ছাত্রলীগের জন্য মায়াকান্না দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো: রাকসুর ভিপি
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবধান কমাতে কাজ করছে ইউজিসি
হবিগঞ্জে ফের কর্মসূচি ডেকে সারজিস বললেন, ‘দেখি, কত রক্ত ঝরাতে পারেন’
হবিগঞ্জে ফের কর্মসূচি ডেকে সারজিস বললেন, ‘দেখি, কত রক্ত ঝরাতে পারেন’
এবার হবিগঞ্জ যাচ্ছেন নাহিদ-হাসনাত-আখতার
এবার হবিগঞ্জ যাচ্ছেন নাহিদ-হাসনাত-আখতার
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা
৩২ ডিসিকে অবসরে পাঠানোর কারণ কী, জানালেন তথ্য উপদেষ্টা