জুলাই মাসে ৪২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮০, শীর্ষে ঢাকা: বিআরটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৫, ১৭:২২আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮:২৬

সারা দেশে জুলাই মাসে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৩৮০ জন নিহত এবং ৫৪২ জন আহত হয়েছেন। এর মধ্যে দুর্ঘটনা, নিহত এবং আহতের সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০৩ জন এবং আহত ১৫১ জন।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সই করা চলতি বছরের জুলাই মাসের সড়ক দুর্ঘটনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে দুর্ঘটনার পরিসংখ্যান তুলে জানানো হয়, ঢাকা বিভাগে ১১৩টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন, আহত ১৫১ জন। চট্টগ্রাম বিভাগে ১০০টি দুর্ঘটনায় নিহত ৮৯ জন, আহত ৯২ জন। রাজশাহী বিভাগে ৪৯টি দুর্ঘটনায় নিহত ৫৩ জন, আহত ৪৫ জন। খুলনা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় নিহত ৪৩ জন, আহত ৫০ জন। বরিশাল বিভাগে ২৫টি দুর্ঘটনায় নিহত ১৪ জন, আহত ৪৬ জন। সিলেট বিভাগে ৩০টি দুর্ঘটনায় নিহত ২৬ জন, আহত ৯৯ জন। রংপুর বিভাগে ৪৩টি দুর্ঘটনায় নিহত ৩৮ জন, আহত ৪৮ জন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ১৪, আহত ১১ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় পতিত যানবাহনের মধ্যে- মোটরকার/জিপ ১৭টি, বাস/মিনিবাস ১১৭টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৩টি, পিকআপ ৪০টি, মাইক্রোবাস ১৫টি, অ্যাম্বুলেন্স ১টি, মোটরসাইকেল ১১৬টি, ভ্যান ৯টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ১০টি, ব্যাটারিচালিত রিকশা ১৪টি, অটোরিকশা ৩৭টি ও অন্যান্য যানবাহন ১২৭টি। মোট ৬৪২টি যানবাহনে দুর্ঘটনা ঘটেছে। 

এসব দুর্ঘটনায় মোট নিহত হয়েছেন ৩৮০ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ৮৩ জন, অন্যান্য যানবাহনে ৮৫ জন, ট্রাক/কাভার্ডভ্যানে ৪৮ জন, বাস/মিনিবাসে ৪৭ জন, অটোরিকশায় ২৮ জন, মাইক্রোবাসে ১৯ জন, পিকআপে ১৮ জন, ভ্যানে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৬ জন, ইজিবাইকে ১৫ জন, মোটরকার/জিপে ৩ জন এবং ট্রাক্টরে ১ জনের মৃত্যু হয়।

/এএজে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী