মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান স্বপনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৫, ১৯:১৪আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২০:৩৩

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২০ আগস্ট) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এসব সম্পত্তি ক্রোকের আদেশ দেন। সে অনুযায়ী সম্পত্তিগুলো ক্রোক করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বপনের মালিকানা ক্রোক করা সম্পত্তি

তিনি জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি ক্রয় করে অঢেল সম্পদের মালিক হয়েছেন সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন স্বপন। তিনি মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত।

তিনি আরও জানান, রুহুল আমিনের জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনালের বসুন্ধরা আবাসিক এলাকা, বনানী ও উত্তরা এলাকার সাতটি দলিলের মোট জমির পরিমাণ ২৩১ কাঠা। যার মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। এসব জমি ও বিভিন্ন অবকাঠামোসহ তার মোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে। 

এ সিন্ডিকেটের অপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জসীম উদ্দিন খান।

/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
দুই বছর পর রহস্য উদঘাটননিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড ও লাশ গুম
রামিসা হত্যার ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম