সাবেক কর পরিদর্শক মো. আব্দুল বারী ও তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে দুটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের কাছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
মো. আব্দুল বারীর বিরুদ্ধে ৯৬ লাখ ৬০ হাজার ৯৯৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৯ লাখ ৩২ হাজার ১৬৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য রয়েছে দুদকের কাছে। আর তার স্ত্রী ফিরোজা বেগমের বিরুদ্ধে যথাক্রমে অবৈধ উপায়ে অর্জিত ৩ কোটি ৩১ লাখ ৭ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২০৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।









