ডাকসু নির্বাচন: বৈধ প্রার্থী ৪৬২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৫, ০০:১৪আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০০:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এ তালিকা প্রকাশ করে ডাকসু নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, হল সংসদে ১ হাজার ১০৯ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ১০৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। মাত্র একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ  সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন। এছাড়া মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন, সাহিত্য সম্পাদক পদে ১৯ জন এবং সদস্য পদে ২১৫ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।

হল সংসদে মোট পদ সংখ্যা ১৩টি। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ছাড়াও সম্পাদক পদ ৬টি ও সদস্য পদ ৪টি।

প্রাথমিক তালিকা অনুযায়ী বিভিন্ন হলে বৈধ প্রার্থীর সংখ্যা

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ৭০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ৩১, সলিমুল্লাহ মুসলিম হল ৬২, জগন্নাথ হল ৫৯, ফজলুল হক মুসলিম হল ৬৪, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ৮১, রোকেয়া হল ৪৫, সূর্যসেন হল ৭৯, হাজী মুহম্মদ মুহসীন হল ৬৫, শামসুন নাহার হল ৩৬, কবি জসীম উদ্দীন হল ৬৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৭৮, শেখ মুজিবুর রহমান হল ৬৮, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩৬, অমর একুশে হল ৮১, কবি সুফিয়া কামাল হল ৪০, বিজয় একাত্তর হল ৭৭ এবং স্যার এ এফ রহমান হলে ৬৭ জন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম