ট্রান্সফরমার বিস্ফোরণে যুবকের মৃত্যু, হাসপাতালে মা-বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৫, ১২:৪৭আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৩:২৩

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, বাকিদের অবস্থা সংকটাপন্ন।

দগ্ধরা হলেন— মোসলেম উদ্দিন (৬৫)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। মোসলেমের স্ত্রী সালমা বেগম (৫০)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। মারা যাওয়া মেজবাহ এই দম্পত্তির সন্তান।

ওই পরিবারের সদস্য তাসনুভা তাবাসুম জানান, তাদের বাসার পাশে বিদ্যুতের একটি ট্রান্সফরমার রয়েছে। রাতে বৃষ্টির সময় ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরের ভেতরে এসে পড়ে। এতে ঘরে আগুন ধরে গেলে তিন জন দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে মেজবাহ মারা যান।

তিনি আরও জানান, বাসার পাশে সড়ক খননের কাজ চলছিল। সেখানে দীর্ঘদিনের অব্যবহৃত গ্যাসের সংযোগও রয়েছে। এ কারণেও আগুন ছড়াতে পারে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম