আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে জুুলাই শহীদ ও আহতদের স্বজনদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১২:২০আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:২০

জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় শুরু হওয়া কর্মসূচিতে শহীদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন স্বজনরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শহীদ ও আহতদের স্বজনরা। 

তারা অভিযোগ করেন, চিহ্নিত খুনিদের জামিন হলেও আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টার নির্দেশে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের