কাওরান বাজারে এডিসিকে ছুরিকাঘাত করা ছিনতাইকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ২১:৩৯আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২১:৪৮

রাজধানীর কাওরান বাজারে পুলিশের এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. রিপন (৩০)।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কাওরান বাজার এলাকায় ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল তাকে আটক করে।

ডিএমপির মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ১২ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে সোনারগাঁও ক্রসিং এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীকে সন্দেহ করলে সে দৌড়ে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে পালিয়ে যায়।

সে সময় ওই এলাকায় গাড়িতে যাচ্ছিলেন ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা। ছিনতাইকারীকে পালাতে দেখে তিনি গাড়ি থেকে নেমে আটকানোর চেষ্টা করলে রিপনের হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করে। এতে তার ডান হাত গভীরভাবে কেটে যায়। এরপর ছিনতাইকারী দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার পর তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত রিপনের বিরুদ্ধে এর আগেও তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের