নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিক্ষোভের জেরে আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ২৩:০৩আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ২৩:০৩

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কতিপয় সমর্থক বিক্ষোভ করে। সোমবার (২৫ আগস্ট) তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনস্যুলেটে এক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অবস্থান করছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে কনস্যুলেটে কর্মরত একজন কর্মকর্তা বলেন, ‘বিক্ষোভকারীরা কনস্যুলেট বিল্ডিংয়ের সম্পত্তির ক্ষতি করেছে। আমরা পুলিশে খবর দেওয়ার পরে দুই জনকে আটক করা হয়েছে।’

তিনি জানান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলাপ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি এক ফেসবুক পোস্টে জানান, নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতকারী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। 

পোস্টে তিনি বলেন, ‘অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিদেশে অবস্থিত সকল মিশন ও দূতাবাসকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৃহৎ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে, বাংলাদেশের পতিত স্বৈরশাসকের সমর্থকদের এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে আমার সহকর্মীদের প্রয়োজনীয় যেকোনও সহযোগিতা প্রদানে আমি প্রস্তুত।’

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী