শহীদ মিনারে ফুলবাড়ী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন 

ঢাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৩:৫৭আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:০২

২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুর জেলার ফুলবাড়ীতে ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জির এবং গ্যাস উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র আন্দোলনে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের গুলিতে মারা যাওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাম সংগঠনগুলো।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় ফুলবাড়ী দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সসহ গণতান্ত্রিক ছাত্রজোটের বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

এসময় জাসদ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন (২ অংশ), সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (দুই অংশ)সহ একাধিক ছাত্র সংগঠন ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিন সিপিবির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, অভ্যুত্থানের ১৯ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ী চুক্তি পূর্ণ বাস্তবায়ন হয়নি। এশিয়া এনার্জি নানাভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ষড়যন্ত্র থামেনি। বরং নতুন করে ষড়যন্ত্র করছে। তাই দেশের জাতীয় সম্পদ রক্ষা, দেশকে সাম্রাজ্যবাদের ছোবল থেকে মুক্ত রাখতে এই মুহূর্তে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখা জরুরি হয়ে পড়েছে।

এছাড়া একটি ভিডিও বার্তায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, এখনও এশিয়া এনার্জি কোম্পানি জিএসএম নামে পরিচিত দেশে-বিদেশে কার্যক্রম চালাচ্ছে। তারা বেআইনিভাবে ফুলবাড়ী প্রকল্প দেখিয়ে শেয়ার বাজারে টাকা তুলছে, ফুলবাড়ী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা চালাচ্ছে, এখনও দেশে প্রাণবিনাশী প্রকল্প হচ্ছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসার ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ 
মৃত মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনার মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থি’
শহীদ মিনারে নাট্যজন আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা, অশ্রুসিক্ত সংস্কৃতি কর্মীরা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী