যত দ্রুত সম্ভব সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৮:০৫আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৮:০৫

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব আসগুলোর সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি কাজ করেছিল। সেই কমিটির যে খসড়া, সেটা আমরা গত ৩০ জুলাই গ্যাজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বস্তরে জানিয়েছি। তখন বলেছিলাম, আমরা যে সীমানাটা নির্ধারণ করেছি, সেটা খসড়া। আর যদি কারও কোনও আপত্তি থাকে, তাহলে সেটা যেন ১০ আগস্টের মধ্যে আমাদের কাছে দাবি, আপত্তি, সুপারিশ, পরামর্শ ইত্যাদি থাকলে দেন। সেই অনুযায়ী ১০ আগস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪ট আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পেয়েছি। সর্বমোট আপত্তি এবং সুপারিশের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৯৩টি।

তিনি বলেন, আমরা দাবি-আপত্তিগুলোর ওপর ওপর শুনানি করেছি। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার, অপর চারজন কমিশনার এবং ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলাম। আমরা ২৪ আগস্ট  ৬টা জেলার ১৮টি আসন নিয়ে আলোচনা ও মতামত শুনেছি। ২৫ আগস্ট ৯টা জেলার ২০টি আসন, ২৬ আগস্ট ৬টা জেলার ২৮টি, , আর আজ ২৭ আগস্ট ১২টা জেলার ১৮টি আসন নিয়ে শুনানি হয়েছে।

ইসি সচিব বলেন, যেসব মতামত পেয়েছি, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। এরপর পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব চূড়ান্ত তালিকাটি প্রকাশ করবো।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের