মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জেড আই খান পান্নার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৩:৪৯আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩:৪৯

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, আমরা একাত্তরের স্বাধীনতা, বাহাত্তরের সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীতের সঙ্গে কোনও কম্প্রোমাইজ করতে রাজি না। মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন, এখন শেষ সময় ঐক্যবদ্ধ হওয়ার।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মঞ্চ ৭১ এর গোলটেবিল বৈঠক’ ভন্ডুল হওয়ার পর এক ফেসবুক লাইভে তিনি এই আহ্বান জানান।

জেড আই খান পান্না বলেন, সবার অবগতির জন্য জানাচ্ছি, আজ সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর যে গোলটেবিল আলোচনার কথা ছিল, সেখানে সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতকারী হট্টগোল করছে, স্লোগান দিচ্ছে। আমরা বুঝি, এটা ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই।

তিনি বলেন, এই দেশে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে– সাংবাদিকদের অফিসে (রিপোর্টার্স ইউনিটি) বসেই গ্যাঞ্জাম। এ থেকেই বোঝা যায় দেশের সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে।

এ সময় তিনি মুক্তিযুদ্ধ, বাহাত্তরের সংবিধান, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার প্রশ্নে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের