শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৬:৩০আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩০

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএনসিসির সমাজকল্যাণ বিভাগ এ তথ্য জানায়।

এর আগে ২৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ডিএনসিসি। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি অর্থবছর ২০২৫-২০২৬ মেয়াদে শিক্ষা ও মেধাবী বৃত্তি করপোরেশনের নগর ভবন ও সব আঞ্চলিক কার্যালয় এবং করপোরেশনের ওয়েবসাইটে বৃত্তির জন্য নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে।

আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ববর্তী শ্রেণির মার্কশিট বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি, একাদশ শ্রেণির ক্ষেত্রে এসএসসি পরীক্ষার মার্কশিট বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট, টেবুলেশন শিটের সত্যায়িত কপি এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে কলেজের বর্ষ পরিবর্তন পরীক্ষার মার্কশিট বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা টেবুলেশন শিটের সত্যায়িত কপি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান মেধা ও আচরণ সম্পর্কে প্রদত্ত সনদ এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে পিতা/মাতা/আইনগত অভিভাবকের পেশা এবং আয়ের প্রত্যয়নপত্র সংযুক্ত করে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অথবা প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগ জমা দেওয়া যাবে।

 

/এপিএইচ/এএইচএস/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি