সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ১৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ২৩:৪৩আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২৩:৫১

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। 

তিনি বলেন, ‘সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির ঘটনায় (ডিআরইউ) শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় প্রক্রিয়াধীন। সেই মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে গ্রেফতার দেখানো হচ্ছে।’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে এ দিন সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। অনুষ্ঠানে উপস্থিত হয়ে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ করে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন