রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক গ্রেফতারে গভীর উদ্বেগ পেন বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ আগস্ট ২০২৫, ২০:৩০আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ২০:৪৭

রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিক গ্রেফতারে গভীর উদ্বেগ জানিয়েছে পেন বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানায় সংগঠনটি। 

এতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার ‘মঞ্চ ৭১’ আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে আসা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান এবং সাংবাদিক মনজুরুল আলম পান্নাসহ ১৬ জনকে গ্রেফতারের ঘটনা দেশের বর্তমান ভয়ের সংস্কৃতির প্রতিফলন।

বিবৃতিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উচ্ছৃঙ্খল জনতার হামলার পর বক্তাদের সুরক্ষা না দিয়ে পুলিশ তাদের আটক করে এবং পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

সংগঠনটি মনে করে, এ ধরনের পদক্ষেপ নাগরিকদের বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সভা-সমাবেশের অধিকারের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ। মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় নিবেদিত সংগঠন হিসেবে পেন বাংলাদেশ সংবিধানসম্মত অধিকারকে অপরাধ হিসেবে গণ্য না করার আহ্বান জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবিরোধী আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ, শিক্ষাবিদ ও সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার কেবল বিভেদ সৃষ্টি করবে এবং আইনের শাসনের প্রতি জনগণের আস্থা কমাবে।

পেন বাংলাদেশ অবিলম্বে আটক ব্যক্তিদের মুক্তি দাবি করেছে এবং বলেছে, গ্রহণযোগ্য প্রমাণ না থাকলে তাদের আটকে রাখা আদালতের অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি